প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ায় যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
একুশের প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে কুষ্টিয়া কালেক্টর চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এরপর জেলা পরিষদ, সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অন্যদিকে, কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় দিনব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।