হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক জেনোসাইড ও প্রতিরোধ দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের সামনে একটি র্যালি অনুষ্ঠিত হবে। জেনোসাইড ‘৭১ ফাউণ্ডেশন দিবসটি উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
৮ই ডিসেম্বর, রবিবার এর কর্মসূচী: ১. মোমবাতি প্রজ্বলন: গণহত্যায় নিহতদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২. প্রামাণ্যচিত্র প্রদর্শনী: জহির রায়হানের ‘STOP GENOCIDE’, সন্ধ্যা ৭টায়। ৩. সেমিনার ও আলোচনা:
শিরোনাম: “আন্তর্জাতিক গণহত্যা দিবসের তাৎপর্য এবং ২০২৪ সালে আইসিটিতে গণহত্যার নামে প্রতারণামূলক মামলা”। স্থান: মামুন টিউটোরিয়াল, 72 Street, Jackson Heights, N.Y.
৯ই ডিসেম্বর, সোমবার এর কর্মসূচী: ১. র্যালি ও বিক্ষোভ সমাবেশ: সময়: দুপুর ১টা। স্থান: জাতিসংঘ সদর দপ্তরের সামনে, 1st Avenue, Manhattan। উদ্দেশ্য: জেনোসাইড প্রতিরোধে বিশ্ব জনমত গঠন। ২০২৪ সালে গণহত্যার নামে দায়ের করা প্রতারণামূলক মামলা প্রত্যাহারের দাবি। ২. স্বারকলিপি প্রদান: বাংলাদেশ সরকার বরাবর। জাতিসংঘের মহাসচিব বরাবর। আয়োজকদের আহ্বান: দিবসটির বিভিন্ন কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।