প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর ২০২৪ ঢাকার গুলশানে অবস্থিত দ্য এম্পায়ার বে হোটেল অ্যান্ড রিসোর্ট প্রপার্টি লিমিটেড-এ অনুষ্ঠিত হবে ইন-হাউস প্রপার্টি ফেয়ার ২০২৪। এই এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য নতুন নতুন প্রপার্টি অফার এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদর্শিত হবে।
এছাড়াও, উক্ত ফেয়ারে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে – পিঠা উৎসব ও মেহেদি উৎসব। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এই উৎসবগুলোর মাধ্যমে আরও বেশি আকর্ষণ যোগ করবে এই ইভেন্ট।
এটি দ্য এম্পায়ার বে হোটেল অ্যান্ড রিসোর্ট প্রপার্টি লিমিটেড এর উদ্যোগে আয়োজিত হবে এবং আগত অতিথিদের জন্য একটি মনোরম পরিবেশে প্রপার্টি সংক্রান্ত সকল তথ্য ও সেবা প্রদান করা হবে।
আয়োজন কমিটির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রপার্টি খাতে নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে।