প্রেস বিজ্ঞপ্তি: ২৭ নভেম্বর ২০২৪ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের অ্যামিরিটাস সভাপতি ড. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেনবাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
আলোচক হিসেবে থাকবেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী।