জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৪ সন্ধা ৮ টায় ইস্ট লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন নিউহ্যাম ইউকে’র নব গঠিত কার্যকরী কমিটি হয়েছে। অনুষ্ঠানটি ২টি পর্বের প্রথম পর্বে সভাপতি নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার রফিকুল আলম এবং দ্বিতীয় পর্বের সভাপতি সভাপতি মাহবুব উল্লাহ (রিছকু)। প্রথমেই ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার রফিকুল আলমের সভাপতিত্বে এবং জাকির হোসেন বাবুল ডেপুটি কমিশনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কমিশনার ব্যারিস্টার জাহিদ হোসেন, মোস্তাফজুর রহমান, আমির আলী এবং নতুন নির্বাচিত ৫ সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। তারা তাদের ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে উপস্হিত ছিলেন সভাপতি মাহবুব উল্লাহ (রিছকু), সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (মাসুদ), সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জালাল এবং কোষাধক্ষ্য সোহান সোহাগ। এরপর নব-নির্বিচিত সভাপতি মাহবুব উল্লাহ (রিছকু)’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাসুদের সঞ্চালনায় কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জালাল এবং আরো বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা – সাবেক প্রধান উপদেষ্টা মিনহাজ বেপারী, সাবেক প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা মো: নেসার, মো: আতাউর রহমান, মো: নাসির উদ্দিন,মনির হোসেন চৌধুরী নবগঠিত কমিটির ভুয়শী প্রশংসা করে আরো বক্তব্য রাখেন নতুন সিনিয়র সহ সভাপতি বাবুল মোড়ল, সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আরমান উদ্দীন, বাবুল আহম্মেদ (রাজু), জয় ইসলাম, আইটি উপদেষ্টা মো: দিদার হোসেন এবং প্রধান সদস্য সচীব সৈয়দ কামাল উদ্দিন কবীর (কাজল), সদস্য সচিব বাচ্চু ব্যানার্জী, হাকিম শিকদার, মো: শাহীন এবং মহিলা সম্পাদিকা মিসেস বিথী স্বপন সহ বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দগন। সংগঠনকে গতিশীল ও বেগবান করে তুলার প্রতিশ্রুতি এবং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
লন্ডনে বাংলাদেশ এসোসিয়েশন নিউহ্যাম ইউকে’র নব গঠিত কার্যকরী কমিটি গঠিত