প্রবাস মেলা ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. মাহাথির বিন মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ বিষয়ে একাধিক পোস্ট লক্ষ্য করা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মাহাথির মোহাম্মদের মৃত্যুর খবর কোনো আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত হয়নি।
মূলত মাহাথির মোহাম্মদ নন, মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন। ফলে একই দিন ১৩ নভেম্বর রাতে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ ইন্তেকাল করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
এর আগেও ২০২২ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার জনপ্রিয় নেতা ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত হয়েছিল তার পরিবার। সাংবাদিকরা ভিড়ও করেছিলেন হাসপাতালে।