মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। (৭ই নভেম্বর ২০২৪) বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় মালদ্বীপের রাজধানী মালে স্থানীয় একটি রেস্টুরেন্টে মালদ্বীপ বিএনপি’র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ বিএনপি’র সভাপতি মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বসবাসরত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, শাহ আলম, এমরান হোসন তালুকদার,মো. ফারুক, কামাল হোসেন, আলমগীর মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান,দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, কোষাদক্ষ আবদুল্লা কাদের, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব নুর নবী মানিক, ব্যবসায়ী আবদুল কাদের শিকদার, সৈকত আলী প্রমুখ।
সভায় মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরে সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের দায়িত্ব দেয়।আজ আমরা স্বাধীনভাবে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি।জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে।এরা একের পর এক ষড়যন্ত্র করছে তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভার প্রধান অতিথি ডক্টর মুক্তার আলী এই দিবসটি উপলক্ষে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার দেশকে বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে।৫ই আগস্ট ও তার ব্যতিক্রম কিছু ঘটেনি! ছাত্র-জনতার অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং সেই গুরুত্বপূর্ণ সময়েও বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে।
এছাড়াও তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট কোনো দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় আসলেও, আর ফ্যাসিস্ট দলের কোনো স্থান হবেনা বাংলাদেশে।এবং দেশ রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতা এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল-মত-নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সবশেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এবং খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতার জন্য দোয়া ও সদ্যপ্রয়াত মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদকের ভাইয়ের অকালমৃত্যুতে উপস্থিত সকল নেতাকর্মীরা শোক প্রকাশের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।