প্রবাস মেলা ডেস্ক: ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার রাতে তাৎক্ষণিক সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের মতবিনিময় সভা লুলু সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা মো: আবু ইউচুপের সভাপতিত্বে- সংগঠনের সাধারণ সম্পাদক ছালে আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, ব্যবসায়ী মুনসুর আহমেদ প্রমুখ।
মতবিনয় আগামী ৮ নভেম্বর শুক্রবার রাত ৮টায় বাথা সানসিটি পলিক্লিনিক অডিটোরিয়ামে সৌদি আরব প্রবাসী শাহরাস্তির ফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় নতুন কমিটি গঠন ও আগামী দিনে ফোরামের আদর্শ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
রিয়াদে বসবাসরত সকল শাহরাস্তি প্রবাসীদের উপস্থিত থাকার জন্য সংগঠনের বর্তমান সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় আহবান জানিয়েছেন।