প্রবাস মেলা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ত্রিপুরাতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা।
কুমিল্লায় গতরাতে (১৯ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাকা মশাল মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
জানান, খুনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার জন্য সব সময় একটি আতঙ্কের নাম কুমিল্লা। যদি শেখ হাসিনা চক্রান্ত করার কোন চেষ্টা করে তবে প্রথম প্রতিরোধ যাবে কুমিল্লা থেকেই।
যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে তখনই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লার মানুষ। এতে কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদসহ কুমিল্লা ও বিভিন্ন জায়গার সমন্বয়করাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।