প্রবাস মেলা ডেস্ক: নিজের মালিকানাধীন এক্স এআইয়ে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘এআই টিউটর’ খুঁজছেন ইলন মাস্ক। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই শিক্ষকের মূল কাজ হবে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করা। অর্থাৎ বিভিন্ন তথ্য যুক্ত করে এক্স এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মডেলকে ব্যবহারকারীদের উপযোগী করে তুলতে হবে। খবর-ইন্ডিয়া টুডে
এআই শিক্ষক কাজের ধরন অনুযায়ী প্রতি ঘণ্টায় ৩৫ থেকে সর্বোচ্চ ৬৫ মার্কিন ডলার বা ৪ হাজার ২০০ টাকা থেকে ৭ হাজার ৮০০ টাকা বেতন পাবেন (প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে)। রয়েছে চিকিৎসা ও বিমার সুবিধা। ঘরে বসে কাজ করার সুযোগ থাকলেও এআই শিক্ষককে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়মিত কাজ করতে হবে।
যোগ্যতা
খুব বেশি প্রযুক্তি জ্ঞান না থাকলেও লেখালেখি ও ইংরেজি ভাষায় দক্ষ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। বিভিন্ন উৎস থেকে প্রকৃত তথ্য খুঁজে বের করার মতো অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের। ফলে যারা সাংবাদিকতা করেন বা গবেষণা কাজের সঙ্গে যুক্ত, তারা অগ্রাধিকার পাবেন। অস্থায়ী এ কাজের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত।