জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে সর্বপ্রথম সংগঠিত শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন-ইউকে এর আগামী ২০২৪-২০২৬ বছরের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা উপলক্ষে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলের সম্মতিক্রমে সাবেক প্রধান উপদেষ্টা রাফীক উল্ল্যা মুন্সির সভাপতিত্বে এবং আহাম্মেদ রাজু বাবুলের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় এবং উপস্থিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
সভায় উপস্থিত সবাই এর পর নব-নির্বাচিত আংশিক কমিটির সভাপতি আক্তার হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আহাম্মেদ রাজু বাবুল সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
দ্বিতীয়ার্ধে নতুন সভাপতি আক্তার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ রাজু বাবুলের পরিচালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- হাকিম সিকদার, আলমাস সাহীদুল, আতিকুর রহমান, আলম সিকদার, দেলোয়ার হাওলাদার, রিপন সরদার, সুমন দাশ, ইমদাদ হোসেন বাবু, আবুল হাসনাত কচি, সাইফুল ইসলাম কন্টূ, এমদাদ হোসাইন, টীটু খাঁন, হ্যাপি খান, আকবর সিকদার, তরুণ সরদার, হুমায়ূন তালুকদার, রফিক সরদার, রাকিব সরদার, জহিরুল ইসলাম মৃধা, জহিরুল ইসলাম সিকদার, কামাল সিকদার, বীর মুক্তিযোদ্ধা মান্নান হাওলাদার, সাবেক উপদেষ্টা উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য দেলোয়ার হোসেন মজু বেপারী, মাসুদ সরদার, রমিজ উদ্দিন বেপারী, নাছির উদ্দিন মাদবর সহ আরো অনেকে।
উপস্থিত সকলের সম্মতিক্রমে সাবেক প্রধান উপদেষ্টা রাফীক উল্ল্যা মুন্সি আগামীতে করণীয় সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে আগামী ২০২৪-২৬ বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেন। (এখানে উল্লেখ যে গত ৩ জুলাই ২০২৪ইং সম্মেলনের মধ্য দিয়ে আংশিক কমিটি গঠন করা হয়েছিলো)। পরিশেষে সভার সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নব নির্বাচিত সকল সদস্যবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকল শরীয়তপুরবাসীর সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করে সভার মুলতবি ঘোষণা এবং সবশেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।