হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী সেচছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাঙালি এবং আয়েশা ইসলাম’র জ্যৈষ্ঠ তনয়া ফারজানা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বসবাসরত বিশিষ্ট সমাজসেবক এম এস ইসলাম ও ফাতেমা ইসলাম’র কনিষ্ঠ তনয় ফারহান ইসলাম এর বিবাহোত্তর সংবর্ধনা ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার ২৪১-০৩, জ্যামাইকা অ্যাভিনিউর মালিন ব্যানকুইট হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ও কমিউনিটি নেতৃবৃন্দ, মূলধারার নেতৃবৃন্দসহ আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দীন পংকি, আবদুস শহিদ নানু, আনকার মিয়া, গোলাম মুরতুজা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কফিল আহমেদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারজানা ও ফারহান এর বিয়ের প্রথম অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ২০২৪, মিশিগানে অনুষ্ঠিত হয়েছিল।