মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০২৪ সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৌদি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সৌদি আরবের জাতীয় দিবসকে সামনে রেখে সপ্তাহ জুড়ে চলছে নানা আয়োজন। বর্ণিল সাজে সেজেছে রাস্তাঘাট অফিস আদালত সহ বিভিন্ন স্থাপনা, রাস্তার দুপাশে জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর সৌদি আরবে ৯৪তম জাতীয় দিবস উদযাপনকে ঘিরে সৌদি আরবের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল সৌদি নাগরিক এবং সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীগণ এই দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টস অনুষ্ঠিত হয়েছে। সৌদি জাতীয় দিবসকে ঘিরে সরকারি – বেসরকারি সকল অফিস আদালত বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পার্ক গুলোতে যদি জাতীয় পতাকার পাশাপাশি দেওয়া হয়েছে বিশেষ ছাড় এবং পার্কের দেয়ালে সাজ করা হয়েছে।
সরকারীভাবেও সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানসমূহ এই উপলক্ষে বিভিন্ন পণ্যের মূল্য হ্রাসসহ নানারকম অফার দিয়ে থাকে।
সৌদি আরবের পুর্বাঞ্চল প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন বানদর বিন আব্দুল আজিজ এর পৃষ্টপোষকতায় এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (সাবেক লেবার মিনিস্ট্রি) এর আয়োজনে সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার সমূদ্রতট এলাকায় ৯৪তম সৌদি জাতীয় দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় শতাধিক বাংলাদেশী অংশগ্রহণ করেন। বিভিন্ন স্কুল, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটিসহ ৩০০০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় প্রতীক খেজুরগাছ ও দুই তলোয়ার এর প্রতিচ্ছবি তৈরিতে সৌদি নাগরিকদের পাশাপাশি হাতে হাত রেখে বাংলদেশী অভিবাসীগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সৌদি আরবের এই আনন্দঘন উৎসব উদযাপনে বাংলাদেশীদের অংশগ্রহণ সৌদি আরবের বিভিন্ন মহলে ভূয়সী প্রসংশা কুড়িয়েছে। উক্ত অনুষ্ঠানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল শাখার প্রধান মোহাম্মদ আলসামারি, আলখোবার লেবার অফিসের প্রধান মনসুর বিন আলী, দাম্মাম লেবার অফিসের প্রধান উমায়ের উপস্থিত ছিলেন।