সাবিনা ইয়াসমিন:
আমার আমিতে প্রায়ই প্রশ্নবিদ্ধ হই,
বিবেক ছাড়া মানুষ হয় কি এ নশ্বরে!
নাকি বিবেকটা কেউ
খুলে রেখে দেয় সিন্দুকে…
প্রয়োজনে কখনো,
বের করে দেখবে না হয়-
কাজে লাগানো যায় কিনা।
আর যারা নিজ তাড়নায় বারবার
মনের জানালায় উঁকি দিয়ে দেখে,
আছে কিনা কোন ভুলত্রুটি
যা সংশোধনযোগ্য।
বিবেক তাদের মশাল যুদ্ধে মাতে
ক্ষতি না হয় তার হাতে অন্য কারো,
কোন অনিচ্ছাকৃত ভুলের মাশুল যেন না দিতে হয় অন্য কাউকে।
সম্পর্কের বেড়াজালে যখন
স্বার্থে আঘাত লাগে,
নিজের ভেতরের
আরেক নিজ সত্ত্বাকে খুঁজে পেতে
যদি না হও বিফল।
যদি দেনা পাওনার
দর কষাকষি ভুলে
মিলিয়ে নিতে পারো জীবনের সব হিসেব নিকেশ।
জেনে রেখো তবে, তুমিই হতে পারো
সেই মশাল যুদ্ধের জয়ী বীর সৈনিক।