প্রবাস মেলা ডেস্ক: চলতি সপ্তাহেই মার্কিন দূতাবাসের কনস্যুলার পরিষেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন হেলেন লাফেভ।
ফেসবুকে চিফ অ্যাডভাইজার জিওভির (ফেরিফায়েড ফেসবুক পেজ) একটি পোস্ট থেকে এসব তথ্য জানা যায়।
এ সময় বিভিন্ন ইস্যুতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছে আমেরিকা। এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও আমেরিকা সমর্থন দেবে বলে জানায় দেশটি।
আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন বলেও উল্লেখ করেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।