রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ইবন্ হোসাইনের কাছে জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরে হেলাল সাইফুর রহমান পরিচয়পত্র পেশ করেছেন।
নুরে লেলাল সাইফুর রহমান বাদশাহের সরকারি দপ্তর বাসমান প্যালেসে পৌছালে শোভাযাত্রা সহকারে তাকে গার্ড অফ অনার প্রদান করা। এ সময় রয়্যাল গার্ডের একটি চৌকস দল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত জর্ডানের প্রয়াত বাদশাহ হুসাইন বিন তালাল, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ এবং প্রয়াত বাদশাহ তালালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো: সোহাগ হাওলাদার, শাহেদ বিন আজিজ কাউন্সেলর ও দূতালয় প্রধান উপস্থিত ছিলেন।