হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২০০৪ সালের ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা স্মরণে এবং বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, ম্যুরাল, ভাস্কর্য ভাঙচুর, বঙ্গবন্ধুর ৩২ নাম্বার রোডের বাড়িতে অগ্ন সংযোগ, জাতীয় শোক দিবস পালনে বাঁধা সহ দেশে সৃষ্ট নানা অরাজকতার বিরুদ্ধে ২১শে আগস্ট ২০২৪, বুধবার বিকেল ৪টায় নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনের টাইমস স্কোয়ার (Times Square)-এর 7th Avenue between 46th Street and 47th Street) বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল পিস এ্যালায়েঞ্জ এগেইনেস্ট দী টেরোরিজম ইন বাংলাদেশ এবং সহ আয়োজনে ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, এ্যালায়েঞ্জ অব বংলাদেশী আমেরিকান ইন ইউএস, কমিটি ফর এ ডেমোকেটিক বাংলাদেশ, এ্যালায়েঞ্জ অব বাংলাদেশ প্রো-লিবারেশন ফোরসেস ইন ইউএসএ, কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস ইকন, আমেরিকা বাংলাদেশ কমিউনিটি ডেভলবমেন্ট ইনিটিয়েটিভ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল সংগঠন সমূহের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে আওয়ামী পরিবার, আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কবি-শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ ও পথচারী উপস্থিত ছিল।