মোস্তফা ইমরান রাাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম।
বৃহস্পতিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ইমন সাঈদ। এসময় বক্তারা বলেন, ৯ বছর পর কক্সবাজারের মানুষ প্রিয় নেতাকে ফিরে পেয়ে দারুন উচ্ছসিত। সালাউদ্দিন আহমেদ এখন আর শুধু কক্সবাজারের নেতা নন বরং পুরো বাংলাদেশের নেতা।
আওয়ামী দু:সাসনের বাস্তব এ উদাহরণ সালাউদ্দিন আহমেদে’র মতো নেতার গুম, নির্যাতন এবং ৯ বছর পর ফিরে আসা। দোয়া মাহফিল ও আলোচনা সভায় কোরআন তেলোয়াত ও মোনাজাত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কক্সবাজার জেলা সেচ্ছাসেবকদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী এহসান উল্লাহ।
সংগঠনের সিনিয়র সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের প্রস্তাবিত সভাপতি জনাব জসিম উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ইমতিয়াজ আবির, বোরহান উদ্দীন, আবু হানিফ সহ মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের একাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য সালাহউদ্দিন আহমেদ রাজনৈতিক প্রতিহিংসায় ১০ মার্চ ২০১৫ ইং গুমের শিকার হয়ে আয়নাঘর থেকে ভারতের শিলং এ পাচারের মধ্য দিয়ে ১১ মে ২০১৫ইং বেঁচে ফিরে দীর্ঘ ৯ বছরের নির্বাসিত জীবনের অবসান ও ১১ আগস্ট ২০২৪ ইং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন ও এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।