মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব প্রবাসী শাহরাস্তি থানা বিএনপির বিজয় উৎসব ও প্রবাসীদের মাঝে মিষ্টি বিতরণ শুভেচ্ছা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি থানা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মিন্টুর সভাপতিত্বে-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রবাসী শাহরাস্তি থানা বিএনপির প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস সহ চাঁদপুর জেলা বিএনপি, প্রবাসী শাহরাস্তি থানা বিএনপির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সবাইকে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে হবে , ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স যত বেশি দেশে যাবে ততই দেশের অর্থনীতি চাকা সচল থাকবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিনা ভোটে নির্বাচিত সরকারের পতন ঘটেছে, এই মুহূর্তে প্রয়োজন দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিএনপি সহ সমমনা সকল দলের লোকদের আন্তরিকতার সাথে কাজ করা। কোন ধরনের বিশৃঙ্খলা এবং হানাহানি, লুটপাট যাতে না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। সংখ্যালঘু সহ সকল মানুষের ঘরবাড়ি জানমালের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
ভোটারবিহীন স্বৈরাচারের পতনে সৌদি আরব প্রবাসী শাহরাস্তী থানা বিএনপির উদ্যোগে প্রবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সভায় বৈষমবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।