প্রবাস মেলা ডেস্ক: প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। কাল দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার।
এর আগে মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাকি উপদেষ্টাদের জন্য একটি দশ থেকে পনের জনের নামের তালিকাও প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে এই তালিকা চূড়ান্ত নয় বলে, তালিকার নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলাম।
আগামী ২৪ ঘন্টার মধ্যে নতুন এই অন্তবর্তীকালীন সরকার গঠনের আশাবাদের কথাও জানান তিনি। বৈঠক শেষে গতকাল রাত সাড়ে এগারটার দিকে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।