মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ৬ আগষ্ট ২০২৪ সৌদি আরবের রাজধানী রিয়াদে বিএনপির বিজয় উৎসব অনুষ্ঠিত।
রিয়াদের ১৮ নং এক্সিটে কুমিল্লা হোটেলে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে ও ফখরুল ইসলামের পরিচালনায় দু:শাসনের পতনে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সমপাদক রিয়াদের বিশিষট ব্যবসায়ী তাজুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি ছিলেন- ব্যবসায়ী ও সাংবাদিক জাহাঙ্গীর আলম,মোশারফ হোসেন,কাজী আইয়ুব আলী সহ বিএনপির নেতৃবৃন্দ।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চলবিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
সভায় বক্তারা বলেন সকল কে সংঘাত ও নৈরাজ্য পরিহার করে শান্তি বজায় রাখার আহবান জানানো হয়। সম্প্রীতিময় একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সবাইকে অনুরোধ জানান।
সবশেষ প্রয়াত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।