জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ইউকেবিডি। ২৩ জুন ২০২৪, রবিবার ইউকেবিডি আয়োজিত ইউকের বাংলাদেশিদের জন্য ঈদ উপলক্ষে ছিলো মিট এন্ড গ্রিট ইভেন্ট। ইভেনেটের মূল উদ্দেশ্য ছিল গ্রুপের সবার সাথে দেখা করা।
ইউকেবিডি গ্রুপের ফাউন্ডার ক্রিয়েটর রাশেদ জামানের আয়োজনে হয়ে গেলো জমজমাট বাংলাদেশিদের মিলন মেলা। মেলাতে ছিলো বাংলাদেশিয় ফুড স্টল, দেশিয় পোশাক এর স্টল, চট্টগ্রামের বিখ্যাত মেজবানি, ফুচকা, চটপটি আর হরেক রকমের স্টল।
ইভেন্টে গ্রুপের ফাউন্ডার রাশেদ জামান তার গ্রুপের সবাই ইউকের মাটিতে বাংলাদেশিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে বলে জানান। বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মদ ইসলাম (এনফিল্ডের মেয়র), জ্যোৎস্না ইসলাম (রেডব্রিজ কাউন্সিলর), সিএলআর শাম ইসলাম (রেডব্রিজ কাউন্সিলর), রহিমা রহমান (নিউহাম কাউন্সিলর), মুহাম্মদ মুজিবুর রহমান (নিউহাম), জাকির খান, সাব্বির আহমেদ, সাইদ শাহরিয়ার, মুস্তাফিজুর পরাগ।
ইভেন্ট টি হোস্টিং এ ছিলো মিনহাজ খান, আঞ্জুমান মুন্নি, রেশমা কারিম এবং জেস্মিন মুক্তা সহ অনেকে। গ্রুপটির ইভেন্ট এ সার্বিক সাপোর্ট এ ছিলো বেনেকো ফাইনাসিয়াল লিমিটেড, এম এইচ গ্রুপ আর আইভি ভেনু। গ্রুপটি ভবিষ্যতে আরো বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। কমিউনিটি নিয়ে আলোচনা এবং সঙ্গিত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।