ডেস্ক রিপোর্ট: ১০ই জুন ২০২৪, সোমবার সিডনি শহরে একটি হলে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্বা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর সিডনি শহরে আগমন উপলক্ষে সপ্তক হোমস এর উদ্যোগে এক সম্বর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এর পরিচালনায় ও লরেন্স বেরাল এর উপস্থাপনায় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এ গান পরিবেশন করেন সিডনির বিশিষ্ট সঙ্গীতশিল্পী অমিয়া মতিন, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত ড. অরূপ রতন চৌধুরী। তারমধ্যে কবিতা আবৃত্তি করেন বিলকিস রহমান, ন্যান্সি লীনা বেরাল এবং শুভেচ্ছা বক্তব্য প্রখ্যাত কথা সাহিত্যিক শাহান আরা জাকির। উল্লেখ্য সম্প্রতি ড. অরূপ রতন চৌধুরী তাঁর ধুমপান ও মাদকবিরোধী কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য বিশ্ব স্বাস্থ সংস্থার পুরস্কার লাভ করেছেন। এজন্য অনুষ্ঠানে ড. চৌধুরীকে বিশেষভাবে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে ড. অরূপ রতন চৌধুরীর স্ত্রী গৌরী চৌধুরী তার কনিষ্ঠ পুত্র সপ্তক চৌধুরী ও পুত্রবধু প্রীয়তি উপস্থিত ছিলেন।