মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশী রুবিনা সুলতানা দম্পতি বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে প্রবাসীদের নিয়ে বৈশাখী উৎসবের আয়োজন করেন। উৎসবে প্রবাসে বসবাসরত দুই শতাধিক পরিবার পরিজন নিয়ে আসেন, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন সবাই।
১০ মে ২০২৪ রাতে রিয়াদের আতিকা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের খোলা মাঠে বৈশাখী উৎসব ১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। খাবারে ছিলো বাংগালীয়ানায় পেয়াজ, পোড়া মরিচ ও পান্তা-ইলিশ।
বৈশাখী উৎসবে পারিবারিক ভাবে হরেক রকমের ভর্তা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন ৫০ টি পরিবার, নিজ নিজ বাসা থেকে টমেটো ভর্তা, পটল ভর্তা, কাচা মরিচ, ধনিয়া ভর্তা, বেগুন ভর্তা, কাঁঠাল, কাচ কলা, পুদিনা পাতা ভর্তা, ডাল ভর্তা সহ নানা ধরনের ভর্তা নিয়ে আসেন। ভর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিচারকের রায়ে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
বৈশাখী উৎসবে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলা, মহিলাদের জন্য মিউজিক্যাল বালিশ খেলায় ৩০ জন নারী পুরুষ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। মিউজিক্যাল বালিশ খেলায় তিনজন নারী বিজয়ী হয়েছে। অপরদিকে পুরুষদের পাতিল ভাঙ্গা খেলায় তিনজন বিজয় লাভ করে। শিশুদের জন্য ছিলো বাবল বেলুন গ্যাম। মেলায় স্টলে ছিলো দেশীয় রেশমি চুড়ি, গলার হার, কানের দুল সহ হরেক রকমের শাড়ি।
প্রবাসের মাটিতে দেশীয় বৈশাখী উৎসব আয়োজন করায় প্রবাসে বেড়ে উঠা পরিবারের সন্তানদের বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্কে জানতে পারছে, কবিতা, গান পরিবেশন এর মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে পারছে। এমন আয়োজন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বড়ো পরিসরে হলে আরও ভালো হবে বলে মনে করেন মেলায় আগত বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিরা। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।