প্রবাস মেলা ডেস্ক: বোস্টন বাংলা নিউজ-এর সহযোগী সম্পাদক ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসিম পারভীন পারু’র (৭০) বোস্টনের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় ৭ এপ্রিল ২০২৪, মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোস্টন বাংলা নিউজ এবং নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাবের সভাপতি ওসমান গণি।
তিনি জানান, নাসিম পারভীন পারু’র ১ ছেলে ও ১ মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হত। সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় গত বৃহস্পতিবার (২ এপ্রিল)। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েস্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তাঁর ছেলে। পুলিশ এসে দরজা ভেঙ্গে নাসিম পারভীন পারু’র মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তিনি কবে, কখন এবং কীভাবে মারা গেছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক ওসমান গণি জানান, নাসিম পারভীন পারু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। বেশ কয়েক বছর আগে জাতিসংঘের অধিবেশনের জন্য প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলে নাসিম পারভীন পারু’র সাথে দেখা হয়। উভয়ে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন। নাসিম পারভীন পারু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী হলেও তাদের দেখা হয়েছিল ৩০ বছর পর।
বোস্টনে নাসিম পারভীন পারু সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি’র সাবেক স্ত্রী। তাঁদের বিবাহ বিচ্ছেদের পর তিনি ছেলে ও মেয়েকে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের (বোস্টনের নিকটস্থ) ওয়েস্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পরে ছেলেমেয়েরা চাকুরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
নাসিম পারভীন পারু’র দেশের বাড়ি পাবনা জেলায়। বুধবার পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তাঁর নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয় বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন। নাসিম পারভীন পারু’র মৃত্যুর খবরে বোস্টনের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ১ মে ২০২৪, বুধবার এ প্রতিনিধির সাথে শেষ কথা হয় ফোনে।
নাসিম পারভীন পারু’র প্রয়াণে প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক ও আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী জেনারেল মঞ্জুর চৌধুরী, সাংবাদিক মো: নাসির, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন, সাংবাদিক মানিক দেলওয়ার, সাংবাদিক হেলাল মাহমুদ, আওয়ামী লীগনেতা এমএ করীম জাহাংগীর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়ার, আওয়ামী লীগনেতা কায়কোবাদ খান, ফারুক হোসাইন, জালাল উদ্দিন জলিল, গিয়াস উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান মিলন, ওসমান গনি, সুহাস বডুয়া, বিশ্বজিৎ সাহা, নুরুল ইসলাম বাঙালি, ইসলাম উদ্দীন পংকি, জাহাংগীর কবির, আবদুস শহিদ নান্নু, খন্দকার দেলওয়ার হোসেন, দেলওয়ার মানিক, রুমানা আক্তার, জাহাংগীর কবির, জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ)’র বাংলাদেশ এর সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন, সংগঠক ও রাজনীতিক সামসুউদ্দিন আহমেদ শামীম, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দিন, সংগঠক ও অথর ফিরোজ মাহমুদ, সংগঠক ও সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল, শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র এর পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আসাফ মাসুক, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা ও আওয়ামী লীগনেতা আখতার হোসেন, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুর ই আজম বাবু, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা এমএ অদুদ তালুকার, বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, চিত্রশিল্পী প্রবীর গুন ও চিত্রশিল্পী ফজলে আলী কচি, শেখ হাসিনা মঞ্চের সিনিয়র সহ সভাপতি টি. মোল্ল্যা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্ল্যা, শহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল ও যুবলেতা শেখ মো: জুয়েলএবং সিরাজুল আলম খান স্মৃতি পরিষদ নিউইয়র্ক এর পক্ষে আহবায়ক প্রফেসর ড. মহসিন পাটোয়ারী ও সদস্য সচিব শাহাব উদ্দীন এবং এডভোকেট মুজিবুর রহমান, লিগেল কন্সালটেন্ট এডভোকেট মুজিবুর রহমান, ডা. মুজিবুল হক প্রমূখ।
তার প্রয়াণে বিদেহী আত্মার শান্তি কামনা করছেন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন পৃথক পৃথক বিবৃতিতে। সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, বোস্টনবাংলানিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি ওসমান গনি, প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সম্পাদক সুহাস বডুয়া হাসু, সহযোগী সম্পাদক বিশজিত সাহা ও সামসুল আলম, এনজেবিডিনিউজ সম্পাদক মো: নাসির, লেখক ও কবি এবিএম সালেহ উদ্দীন, প্রবাসীবাংলানিউজ সম্পাদক নুরুল আবেদীন, কটিয়াদিনিউজ সম্পাদক আয়েশা আকতার রুবী, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ।