শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদার জিয়াকে জেল থেকে মুক্ত করতে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে দলটির মালয়েশিয়ার মালাক্কা প্রদেশের মালিমজায়া শাখা।
২৮ ডিসেম্বর শুক্রবার মালাক্কা শহরের স্থানীয় স্থানীয় একটি হোটেলে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মালাক্কা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম আকরামের পরিচালনায় ও মালিমজায়া শাখা বিএনপির সহ সভাপতি আলমগীর হাসান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মালাক্কা প্রদেশ বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব হোসেন, দীন ইসলাম, নাসির হোসেন, সাইদুল প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মালাক্কা বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা চালু করে রেখেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।
৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন এবং ভোট কেন্দ্র পাহারা দিবেন। ভয় পাবেন না সকলে সঙ্গবদ্ধ থাকলে তারা পালানোর পথ খুঁজে পাবে না। এসময় তিনি প্রবাসীদেরকে ফোন করে দেশে থাকা আত্মীয়-স্বজনদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, রহিজ উদ্দিন, জামাল, শফিক, আফজাল, সোহেল, হারুনুর রশিদ, আলামিন, আমানসহ মালিমজায়া শাখা বিএনপির নেতৃবৃন্দ।