প্রেস বিজ্ঞপ্তি: লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ ২০২৪, সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিকুর রহমান, কামরুল হোসেন ও আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন আবদুল মুহিত। বেলাল আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আমিনুল ইসলাম, জগলু আহমেদ, জুনায়েদ আহমেদ, জাকির আহমেদ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুর রহমান, গাউস আলী, শাহ আলম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুলাল আহমেদ পলাশ, লুবান, নুরুদ্দিন, শামীম আহমেদ, খায়রুজ্জামান, শরীফ আহমেদ, ওমর, হাফিজ রহমান, মাসুক প্রমুখ।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এমন আয়োজনের জন্য সকলে কামরুল হোসেন ও আরিফ আহমেদকে ধন্যবাদ জানান এবং লন্ডন ইম্পেরিয়াল গ্রুপের জন্য শুভ কামনা করেন।
শুধু আলোচনা পর্যালোচনা ও প্রীতিভোজের মধ্যে সীমাবদ্ধ না রেখে লন্ডন ইম্পেরিয়াল গ্রুপ আগামীতে নিজেদের মাঝে সম্পর্কের সেতু বন্ধন ও সেবামূলক কাজেও অগ্রণী ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাকসুদ হোসেন।