আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: দ্রুত ভিসা দিতে সেবা দাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ২৭ মার্চ ২০২৪ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাস। সেই সঙ্গে বৈধ নুলাউস্তাসহ (Nullaosta) (ওয়ার্ক পারমিট) ভিসা অ্যাপয়েন্টমেন্ট কারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবে দূতাবাস এও বলেছেন ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে, দয়া করে ধৈর্য ধরুন এবং মনে রাখবেন ভিসার জন্য বুকিং প্লট নিতে কোন চার্জ লাগবে না।
অন্যদিকে ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার বিএসএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে জানায়, ইতালি দূতাবাসের নির্দেশ অনুসারে, ভিএফএস গ্লোবাল ভিসার অনুরোধ ফাইল করার জন্য একটি নতুন অনলাইন এপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে। এ পদ্ধতিতে জরুরী প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি অ্যাপোয়েন্টমেন্ট বুক করার অনুমতি দিবে।
নতুন এর নিয়ম কয়েক দিনের মধ্যে কার্যকর ও সার্বজনীন হবে এবং এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
প্রসঙ্গত, অনুমোদন আসার পর বাংলাদেশীদের ইতালিতে যেতে প্রথমে ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট দিতে ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সম্প্রতি সময়ে ভিএফএসের এপয়েন্টমেন্ট সহজেই মিলছে না বলে দীর্ঘ বছর পর্যন্ত প্রচুর অভিযোগ করেছেন বাংলাদেশী ইতালিতে যাওয়া কর্মীরা।
উল্লেখ্য, প্রতিদিন ইতালিতে যাওয়া কর্মীরা ভিএফএস এর অফিসের সামনেসহ গুলশানে অবস্থিত গুলশানে ৯২ সড়কের দূতাবাসের সামনে বিভিন্ন কাগজপত্রের সমস্যা জর্জরিত ইতালি যাওয়া মানুষজনের ভিড় থাকে অনেকের আ্যপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও কোনোভাবেই বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাস অথবা ভিএফএস অফিসের ভিতরে যেতে পারছে না বিষয়টি রোম বাংলাদেশ দূতাবাসের নজরে আশা জরুরী।