তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ: সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন প্রদত্ত বিজয় দিবস সম্মাননা ২০২৩ এ ভূষিত হন দেশ সেরা ব্র্যান্ড প্রমোটর বারিশা হক। ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনের প্রধান অতিথি সাবেক পানিসম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল তার হাতে এ সম্মানান তুলে দেন। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। উল্লেখ্য, বারিশা হককে দিয়েই বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন একটি মর্যাদাকর শিল্প এবং পেশা হিসেবে প্রতিষ্ঠা পায়।