জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেভে ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার এনজিআরসিএ (NGRCA) এর প্রেসিডেন্ট ইকরাম ফরাজী এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি যুক্তরাজ্যের মান্যবর রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমের উপস্থিতিতে লন্ডনের রিজেন্স লেক বাঙ্কোয়টিং হলে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশী মালিকানাধীন রেমিট্যান্স কোম্পানিগুলোর সমন্বয়ে অভিষেক হল এনআরবি গ্লোবাল রেমিট্যান্স কোম্পানীজ (NRB Global Remittance Companies Association (NGRCA)।
প্রবাসীদেরকে সহজে ও বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখাই তাদের মূল উদ্দেশ্য। NGRCA এর সেক্রেটারি ব্যারিস্টার কামাল হোসেন এর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। হটাব হুন্ডি, বাঁচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ শ্লোগানটি NGRCA এর দেশাত্ববোধ যা দায়বদ্ধতারী প্রতিজ্ঞা ও শপথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট সানাম মিয়া, বিশেষ অতিথি স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও হাবিবুর রহমান সহ NGRCA এর সদস্য ও আগত অতিথিবৃন্দ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস তার বার্তায় বলেন, হুন্ডি বিরোধী যে কোন ধরনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক এবং তার সরকার NGRCA এর পাশে থাকবেন। পরিশেষে মান্যবর রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম (NGRCA) এর উপস্থিত সদস্যদের শপথ পাঠ এবং সভাপতির বক্তব্যে ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।