প্রবাস মেলা ডেস্ক: শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী-গায়িকা স্বাগতা। তাঁর দাবি, স্ত্রী না হলে শাকিবের সঙ্গে জুটি বেঁধে নায়িকা হওয়া যায় না। সম্প্রতি একটি ভিডিওতে এমনই মন্তব্য করেছেন টেলিভিশনের জনপ্রিয় এই শিল্পী।
নিজের সিনেমা কেন কম—এই প্রশ্নের উত্তরে তিনি শাকিব খানকে উদাহরণ হিসেবে টেনে আনেন। স্বাগতা বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমায় কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হব না। তাঁর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ নেই। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’
শাকিব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শাকিব খান যখন ফর্ম পেয়েছেন, তখন তার কো আর্টিস্ট স্ত্রী হয়ে গেলেন। এর আগে পরে দু’একজন নায়িকা কাজ করেছে। এখন তিনি তো ইন্ডিয়ার প্রজেক্টে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক, সে যদি গুণী না হতো, তাহলে এত বড় ক্যারিয়ার থাকত না।’
সিনেমায় কাজ নিয়েও দ্বিধা ছিল স্বাগতার। তাঁর কথায়, ‘‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করব কি করব না! মান্না ভাইয়ের বিপরীতে মৌসুমী আপু ছিলেন ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায়। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এ জন্য সিনেমার সঙ্গে যুক্ত হব কি হব না দ্বিধায় ছিলাম।’’
চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের বলেও মনে করেন স্বাগতা। সরকার নানাভাবে সহযোগিতাও করছে। তবে দেশের সংস্কৃতির প্রতিফলন যেহেতু চলচ্চিত্র, তাই সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন এ শিল্পী।