মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ সীজন ২০২৩ সফলভাবে করার লক্ষ্যে রিয়াদ সীজন কর্তৃপক্ষ ২০ নভেম্বর ২০২৩ রাতে আল সুয়াইদি পার্কে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ সীজন ২০২৩ এ ২৬ নভেম্বর ২ ডিসেম্বর পাকিস্তান ইভেন্ট, ৩-৯ ডিসেম্বর বাংলাদেশের ইভেন্ট, ৯-১২ ডিসেম্বর নেপাল ইভেন্ট এর আয়োজন করা হবে।
সেই লক্ষ্যে যার যার দেশের সংগীত এর পাশাপাশি কৃষ্টি কালচার নিজস্ব দেশীয় মিডিয়ায় তুলে ধরার আহবান জানান মিস ফারহা, নওশিন আবিদ, মাদিহা নোমান প্রমুখ।
রিয়াদ সীজন মঞ্চে সৌদি আরব ছাড়াও ৭টি দেশের শিল্পীরা ছাড়াও রিয়াদের স্থানীয় শিল্পীরা মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন। অতীতে এ সুযোগ ছিলোনা বলে জানান কর্তৃপক্ষ।