মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২১ অক্টোবর ২০২৩ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।
গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।