আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: প্রাণঘাতী ক্যান্সার প্রতিরোধে সচেতনতা তৈরি ও ফান্ড রাইজিং এর লক্ষ্যে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফান্ড রাইজিং ইভেন্ট। ‘উদয় ইনক’ সংগঠন ‘ফান্ড রাইজিং মনিং টি’ শিরোনামে বিশেষ আয়োজন করা হয়েছে আগামী ২২ অক্টোবর ২০২৩, রবিবার।
সিডনির ইপিং পাবলিক স্কুলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান চলবে। ক্যান্সার কাউন্সিল অস্ট্রেলিয়াকে সহযোগীতার জন্য এই তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহন করেন সিডনি প্রবাসী বাংলাদেশী ডা. লায়লা আরজুমান।

উদয় ইনক সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ডা. লায়লা সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্সার গবেষণায় ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ক্লিনিক্যাল গবেষক হিসেবে কর্মরত আছেন।
অনুষ্ঠানে যোগ দিতে সিডনি প্রবাসীদের বিশেষভাবে আমন্ত্রণ জানান ডা: লায়লা আরজুমান।