প্রেস বিজ্ঞপ্তি: বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ছোট বোন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর ফুফু ও লন্ডন প্রবাসী বিএনপি নেত্রী তাসলিমা তাজ এর মাতা মিসেস রহিমা আজিজ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মিসেস রহিমা আজিজ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় মিসেস রহিমা আজিজকে একজন ন্যায়পরায়ণা ও ধর্মপ্রাণ নারী হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একজন দায়িত্বশীল মাতা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। পরিবারের প্রতি কর্তব্যের পাশাপাশি তিনি নিজ এলাকার গরীব—দু:খীদের যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতেন। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন মরহুমা রহিমা আজিজকে বেহেস্ত নসীব এবং শোকাচ্ছন্ন পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমা রহিমা আজিজ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।