মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে কাতারে ফেরার পথে সৌদি-কাতার সীমান্তে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জাকির হোসেন, কবির আহমদ ও শাহ আলম নামে ৩ বাংলাদেশি নিহত হয়েছে।
দুইটি প্রাইভেট গাড়ি নিয়ে আট বন্ধু মিলে কাতার থেকে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন ও মদিনা মনোয়ারা রওসুলের রওজামোবারক জেয়ারত করতে আসেন।
মক্কায় ওমরাহ পালন ও মদিনা রওজামোবারক জেয়ারত শেষে ফেরার পথে সৌদি-কাতার সীমান্তে রাতে এক সড়ক দু’ঘটনায় জাকির হোসেন (৫২), শাহ আলম (৪৫) ও কবির আহমদ (৩৮) নিহত হয়।
নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোঃ শাহ আলম, নোয়াখালী জেলার বাসিন্দা জাকির হোসেন ও সিলেট জেলার বাসিন্দা কবির আহমদ।
বর্তমানে নিহতদের লাশ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রয়েছে।