রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের রাজধানী আম্মানের আত্মার রাগাদান এলাকায় বসবাসরত ইমান হোসেন ও শিউলি খাতুন নামের দুজন বাংলাদেশি ভয়াবহ অগ্নিকান্ডের শিকার হয়েছে।
গত ১৪ তারিখ ভোর দুইটার দিকে এই ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকের কারণে সমস্ত ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে গভীর রাতে নিজেদের প্রয়োজনে চুলোতে আগুন জ্বালাতে গেলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ফলে পাশাপাশি রুমে থাকা শিউলি খাতুন ও ইমান হোসেন মুহুর্তে শরীরের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ আগুনে পুড়ে যাওয়া ইমাম হোসেন শিউলি খাতুন কে রাজধানীর বশির হাসপাতালে প্রেরণ করে। ক্রমেই তাদের শরীরের অবস্থা অবনতি হতে থাকে।
গত শনিবার সকালে ইমাম হোসেনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দুপুরে শিউলি বেগমকেও মৃত ঘোষণা করে।
ইমাম হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কামাল উদ্দিনের সন্তান আর শিউলি খাতুন পাবনা জেলার বেড়া থানার শাজাহান শেখের মেয়ে। বর্তমানে মৃতদেহ দুটি বশির হাসপাতালের হিমাগারে রয়েছে। পোস্টমর্টেম ও আইনি কাজ সম্পূর্ণ করে মৃতদেহ দুটি তাদের পরিবারের কাছে দ্রুতই বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতাবাস প্রদান জনাব শাহেদ বিন আজিজ। এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে হাসপাতালের সাথে যোগাযোগ করছে বলেও তিনি জানান।