তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ: এ সময়কার আলোচিত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও ভালো পরিচিতি রয়েছে তার। নিজের কিছু গাওয়া গান সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
তাইতো এবার কন্ঠ শিল্পী হিসেবেই পেলেন ‘জয়িতা নারী উন্নয়ন অ্যাওয়ার্ড ২০২৩’। ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে জয়িতা নারী উন্নয়ন সংগঠন কর্তৃক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা হিসেবে তো কয়েকবার পুরস্কার পেলাম! কিন্তু এবারের পুরস্কারটা একটু স্পেশাল কারণ, অনেক বছর পরে কন্ঠ শিল্পী জয়িতা নারী উন্নয়ন অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার পেলাম। উক্ত পুরস্কারের আয়োজন করেছে জয়িতা নারী উন্নয়ন সংগঠন। ধন্যবাদ জয়িতা নারী উন্নয়ন সংগঠনকে। জয়িতা নারী উন্নয়ন সংগঠন এগিয়ে যাক সাথে থাকবো ইনশাল্লাহ।’
এর আগে নায়িকা হিসেবে কয়েকবার পুরস্কার পান সুবাহ। সুবাহ ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। রফিক সিকদারের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে শাহ হুমায়রা সুবাহ অভিনয় করেছেন।