প্রবাস মেলা ডেস্ক: ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পাক্ষিক প্রবাস মেলায় অতিথি ছিলেন গল্পকার নাহিদা আশরাফী।
নাহিদা আশরাফী একাধারে কবি, সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে পরিচিত। তার বেশ কয়েকটি কবিতা ও গল্পের বই রয়েছে। তার মধ্যে ‘মায়াবৃক্ষ’, ‘এপিটাফ’ ‘প্রেম নিয়ে পাখিরা যা ভাবে’ ‘শুক্লা দ্বাদশী’ ‘দীপাঞ্জলি’ অন্যতম। সম্পাদনা করেছেন ‘মুক্তির গল্পে ওরা এগারোজন ‘ ‘বিজয়পুরাণ’ নামের দুটি মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ।
পাঠক সমাদৃত সাহিত্য পত্রিকা ‘জলধি’ সম্পাদনা করছেন নাহিদা আশরাফী । প্রবাস মেলা কলাকুশীলদের সাথে আলাপচারিতায় তার সাহিত্যচর্চা নিয়ে অভিজ্ঞতা ও স্বপ্নের কথা শেয়ার করেন।
পরে পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ গুণী এই সাংস্কৃতিক ব্যক্তির হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।