প্রবাস মেলা ডেস্ক: আজ ১ আগস্ট ২০২৩ সিডনি প্রবাসী সাংবাদিক ও ‘নবধারা নিউজ’ অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রবাস মেলা’র অস্ট্রেলিয়া প্রতিনিধি ও সমাজসেবক আবুল কালাম আজাদ খোকনের জন্মদিন।
সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন ১৯৭০ সালের ১ আগস্ট পাকিস্তানের বেলুচিস্তান কোয়েটা সিএমএইচে জন্মগ্রহণ করেন। পরিবারে পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই বাবা মায়ের প্রথম সন্তান। বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার এবং তিনি নিজেও সেনাবাহিনীতে আট বৎসর চাকুরী করেছেন।
নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা আজাদ খোকন প্রবাসে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থেকে কমিউনিটির সেবা করে যাচ্ছেন। তিনি ‘নবধারা এসোসিয়েশন’ সংগঠন প্রতিষ্ঠিত করে; প্রতিনিয়ত স্বেচ্ছাসেবীদের নিয়ে অস্ট্রেলিয়ায় গণসচেতনতামূলক কাজ করছেন।
আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) এমএসএস ডিগ্রী লাভ করেন। ২০০২ সালে তিনি অভিবাসন নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে যান।
আজাদ খোকন অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম সংগঠন ‘হোয়াইট রিবন অস্ট্রেলিয়া’ অ্যাম্বাসেডর এর দায়িত্ব সফলভাবে পালন করে যাচ্ছেন। তিনি হারমনি (ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি) গ্রুপের অ্যাম্বাসেডর, মানসিক স্বাস্থ্য এডুকেটর ও মাইন্ডফুলনেস এডুকেটর এবং জাষ্টিস অব দ্যা পিস। তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ। আর সে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগে প্রায় ১৭ বৎসর যাবৎ কর্মরত আছেন।
সাংবাদিক আজাদ খোকন এ পর্যন্ত ৭০টিরও বেশী ভলেন্টারী অ্যাওয়ার্ড লাভ করেছেনে। তার মধ্যে অস্ট্রেলিয়ান অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড নোমিনেশন সার্টিফিকেট, ভলেন্টারী অব দ্যা ইয়ার এ্যাওয়ার্ড, সিটিজেন অব দ্যা ইয়ার নোমিনেশন সার্টিফিকেট, হারমনি ডে এ্যাওয়ার্ড, স্টার এ্যাওয়ার্ড, কমিউনিটি এ্যাওয়ার্ড,পার্লামেন্ট এ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মী ও কোভিড হিরু প্রভৃতি।
সিডনি প্রবাসী আবুল কালাম আজাদ দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী লিপি আক্তার একজন চাইল্ড কেয়ারকর্মী ও নার্স।
আজাদ খোকন প্রায় ৭ বছর যাবৎ প্রবাস মেলা’র সিডনি প্রতিনিধি হিসেবেও কাজ করে যাচ্ছেন। এছাড়াও দেশে ও প্রবাসে সাংবাদিকতার সাথে আছেন। তাঁর জন্মদিনে প্রবাস মেলার পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর ভবিষ্যত জীবন আরো সাফল্যমন্ডিত হোক।