সুহাস বড়ুয়া, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে: মানুষ যখন সমাজে বা দেশে সুপরিচিত বা প্রভাবশালী হয়ে উঠে, তখন তাঁরা নিজেদের প্রভাব খাঁটিয়ে সমাজের কল্যাণে বা পরিবর্তনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যেমনটি আমরা দেখি বঙ্গবন্ধুকে কিংবা ভারতের জওহরলাল নেহেরু বা গান্ধী পরিবারকে। বিশ্বময় বাংলাদেশি বৌদ্ধ পল্লী খ্যাত, ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিস্ট (WFBB) এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১৫ জুলাই ২০২৩ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও উক্ত সংগঠনের উপদেষ্টা ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আলোচনা সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন, জেনেভা থেকে সংগঠনের সহ সভাপতি অরুণ জ্যোতি বড়ুয়া। সংগঠনের মহাসচিব সুহাস বড়ুয়ার পরিচালনায় শেষ পর্বে সভাপতিত্ব করেন, অ্যারিজোনা থেকে সংগঠনের সভাপতি ড. বসুমিত্র বড়ুয়া।
আলোচনা সভায় ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বাংলাদেশের বৌদ্ধরা বর্তমানে বিভিন্ন পেশায় ও সেক্টরে দক্ষতা ও কৃতিত্বের সাথে অবদান রেখে চলেছে। বৌদ্ধদের মধ্যে কুখ্যাত, কোন দাগী আসামি বা খুনি খুঁজে পাওয়া যাবে না। পারিবারিক ও ধর্মীয় শিক্ষা বৌদ্ধদের সমাজে শান্তিপূর্ণ জীবন যাপনে অভ্যস্ত করে তোলে।
এক প্রশ্নের উত্তরে ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বৌদ্ধ ধর্ম, দর্শন ও ধর্মীয় ইতিহাস সম্পর্কে প্রণেতাদের জ্ঞানগর্ভ অভিজ্ঞতা না থাকলে পারিবারিক আইন জটিলতা সৃষ্টি করবে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশি বুড্ডিস্ট WFBB, এর লক্ষ্য ও উদ্দেশ্যের প্রশংসা করে তিনি বলেন, বৌদ্ধদের মৌলিক সংস্কৃতি রক্ষার কাজটি প্রতিটি বৌদ্ধ বিহারের কার্যক্রম হওয়া উচিৎ, কিন্তু বৌদ্ধ বিহার গুলি দলাদলি আর বুদ্ধ প্রতিবিম্ব বানাতে ব্যস্ত।
সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বক্তব্য রাখেন, পুর্ব এশিয়া প্রতিনিধি থাইল্যান্ড থেকে মৃদুল বড়ুয়া, ভারত থেকে সহ সভাপতি ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া ও আন্তর্জাতিক বিষয়ক সচিব সুমন বড়ুয়া, ফ্রান্স থেকে সিনিয়র সহ সভাপতি উদয়ন বড়ুয়া, যুগ্ম মহাসচিব তাপস বড়ুয়া, মধ্যপ্রাচ্য থেকে উপদেষ্টা সঞ্জীব বড়ুয়া ও সহ সভাপতি ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া, স্পেইন থেকে যুব উন্নয়ন সচিব বিপ্লব বড়ুয়া, নিউইয়র্ক থেকে সাংগঠনিক সচিব রণবীর বড়ুয়া, ওমান থেকে সহ-সাংস্কৃতিক সচিব শর্মিলী বড়ুয়া, বোস্টন থেকে যুগ্ম অর্থ সচিব প্রজয় বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সচিব শিমুল বড়ুয়া, ইতালি থেকে অর্থ সচিব ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া। উক্ত সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।