ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: ভূমধ্যসাগরীয় প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমির দেশ লেবানন। লেবাননে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কর্ম নিয়ে এখানে বসবাস। এই প্রবাসী বাংলাদেশিদের দ্বীনের প্রতি আকৃষ্ট করে সঠিক ও ঈমানী জীবন যাপনের লক্ষে লেবানন ইসলামি সমাজ কল্যাণ সংগঠন প্রতিষ্ঠিত হয়।
লেবানন দেশটি পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ। এই সৌন্দর্য্যে বিমুগ্ধ করবে প্রত্যেক ভ্রমণকারীকে। মহান সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া এই সৌন্দর্য্যের নিদর্শন দেখার জন্য ২ জুলাই ২০২৩, রবিবার ‘লেবানন ইসলামি সমাজ কল্যাণ সংগঠন’ কর্তৃক আয়োজিত হয় শিক্ষা সফর। এ সফরে এখানকার প্রবাসী বাংলাদেশি কর্মী ও সংগঠনের দায়িত্বশীল কর্মী, সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী ছিলেন।

শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল, লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য্য নিদর্শন করা। শিক্ষা সফরটি ছিল লেবাননের জুনি (আধুনিস) শহরের একটি শতবছরের পুরোনো গুহা পরিদর্শন যেটি ‘Jeita Grotto’ নামে পরিচিত। পরবর্তীতে লেবাননের উত্তর আঞ্চলে ত্রিপলী শহরের ‘Palace fo Dreams’ নামে একটি জায়গায় বিখ্যাত স্থান পরিদর্শন সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে সফর করা হয়। লেবাননের রাজধানী বৈরুত থেকে সকাল ৭টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শিক্ষা সফরের যাত্রা শুরু হয়ে পরবর্তীতে পবিত্র কুরআন ও হাদিস থেকে আলোচনা সহ ইসলামের পাঁচটি বুনিয়াদের উপর আলোচনা করেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সাংগঠনিক কর্মীরা।

এছাড়া শিক্ষা সফরকে আকর্ষণীয় করে তুলতে সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঁচটি বিষয়ের উপর মোট পঞ্চাশটি প্রশ্নের একটি প্রশ্নপত্র তৈরি করে সংগঠনটি। সফরে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে তুলে দেয় একটি করে প্রশ্নপত্র। এতে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত করার হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।