প্রবাস মেলা ডেস্ক: অভিনয়ে দুই দশকের ক্যারিয়ার আফরান নিশোর। নাটকে দুর্দান্ত সব চরিত্র দিয়ে তিনি দর্শক হৃদয় জয় করেছেন! ওটিটিতেও সাফল্য পেয়েছেন ভার্সেটাইল এ অভিনেতা। এবার এলেন সিনেমায়। তার ইচ্ছে, এখন থেকে নিয়মিত বড় পর্দায় কাজ করবেন। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত প্রথম ছবি ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে রায়হান রাফী পরিচালিত নিশোর প্রথম এ ছবিটি আলোচনা তৈরি করেছে। ‘সুড়ঙ্গ’ খুঁড়ে ব্যাংকের টাকা লুট ও বৈবাহিক সম্পর্কের টানাপড়েনের গল্পে ‘সুড়ঙ্গ’ ঈদে মুক্তির পর থেকে হয়তো আরও আলোচনায় আসবে!
এসব কিছু ছাপিয়ে নিশোকে এক শ্রেণির নেটিজেন বারবার তুলনা করছেন শাকিব খানের সঙ্গে। তবে নিশো এই তুলনাকে মূর্খতার শামিল বলে মনে করছেন। তিনি বলেন, আমি তুলনায় বিশ্বাস করি না। কোনো ইন্ডাস্ট্রিতে তুলনা করার বিশ্বাসযোগ্যতা নাই। যারা এটা ভাবে এটা একটা মূর্খতা।
নিশো মনে করেন, তুলনা একদিক থেকে ভালো, এর ফলে আলোচনা তৈরি হয়। এ ছবিতে মাসুদ চরিত্রে অভিনয় করেছেন নিশো। তার বিপরীতে আছেন তমা মির্জা। তিনি এতে ময়না চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ছবির প্রকাশিত একটি আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত ফারিয়া।