প্রবাস মেলা ডেস্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য আরও একটি গান নিয়ে এসেছেন। ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান। এর সুর করেছেন রোহান রাজু।
এ গানটির কথা হচ্ছে ‘তুমি আমার একজীবনে ব্যথারই বকুল/ তোমার আমার প্রেমে ছিল, মস্ত বড় ভুল।’ এমন কথায় সাজানো গানটি ৩ জুন প্রকাশ পেয়েছে। লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে গানটি।
গানটি নিয়ে সালমা জানান, ‘কথাগুলো খুব সুন্দর। সুরের সঙ্গে বেশ সামঞ্জস্য হয়েছে। সুর ও কথার এমন সমন্বয় হলে গান কণ্ঠে তুলতে খুব আরাম বোধ করি। এ গানের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে গানটি।’
গীতিকার ফখরুল হাসান জানান, ‘সালমার কণ্ঠ আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। এবার আমার সেই স্বপ্ন সত্যি হলো। সে অসাধারণ গেয়েছেন। গানটি আমার মন ছুঁয়েছে। আশা করছি এটি শ্রোতাদেরও ভালো লাগবে।’