প্রবাস মেলা ডেস্ক: বলিউডের বলিষ্ঠ অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিমদেরর প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের প্রতি এই ঘৃণা এখন ফ্যাশনে পরিণত হয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘আজকালকার সিনেমা, ওটিটি বা টিভি সিরিজে মুসলিমদের উদ্দেশ্যে কটাক্ষ করে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবেও। সেটা আদতে ইসলামফোবিয়া। তিনি আরও বলেন, বর্তমান এই সময়টা বেশ উদ্বেগজনক। নানা উছিলায় কিছু মুসলিম-বিরোধী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যা সামাজিক জীবনেও প্রভাব ফেলছে। মুসলিমদের ঘৃণা করা এখন একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সব কিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’
ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তার পরেও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতে একদিন এই ঘৃণ্য রাজনৈতিক অপসংস্কৃতির অবসান ঘটবে।