হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার প্রতিবাদে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ গভীর ক্ষোভ ও বিষ্ময়ে হতভাগ হয়ে প্রতক্ষ করছে। ১৯ মে ২০২৩ বিএনপি নেতা আবু সায়ীদ চাঁদ রাজশাহীতে এক জনসভায় সরকার পতনের এক দফা আদায়ের লক্ষে শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহবান জানান, যা প্রকারান্তে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি। রাজনৈতিক সভায় এটা ষড়যন্ত্র, উস্কানিমূলক, আপত্তিকর শিষ্টাচার বহির্ভুত বক্তব্য। হত্যার রাজনীতির অশুভ পরিণতি কত ভয়ংকর, গণতন্ত্রের জন্য কত নির্মম পরিহাস, দেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রার প্রতিবন্ধক, বাংলাদেশ তা ৭৫ সাল থেকে অনুভব করে আসছে।
ইতিপূর্বে ১৯ বার দেশনেত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তালার কৃপায় এবং জনগণের দোয়া, ভালোবাসায় তিনি প্রতিবার বিপদমুক্ত হয়েছেন। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। প্রকাশ্যে পরিকল্পনা ঘোষণাকারী ও তাদের সহচরদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছে। একই সাথে প্রত্যয় ঘোষণা করেছে, ঝড় তুফান সুখ-দুঃখে, আমরা আছি নেত্রীর সাথে। বিবৃতি দাতারা হলেন মাহবুবুর রহমান মিলন, মোয়াজেম ইকবাল, জসীম উদ্দিন, ফখরুল আহসান শেলী, আজিজুর রহমান, শাওন প্রজা, শামসুদ তোহা, আবেদ আমীর, আকম রুমেল হোসেন, মোহম্মাদ নূর, সামসুর রহমান সামু, ইউনুস হোসেন, সালেহ করিমুজ্জামান, ইউ এস বাচ্চু, মনিরুল ইসলাম, শাজাহান কাজী, স্নিগ্ধা লিপি, নবনী, রফিকুল আলম, শাহিদুল ইসলাম বাবু, মাইনুল হক, শামা ই নাজমা, ডা. আফসার, জিহাদ রানা ও মেহেদী হাসান।