প্রবাস মেলা ডেস্ক: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল ব্রাজিল। তারা সর্বমোট ৫ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে ২১ মে ২০২৩, রবিবার ইতালির মুখোমুখি হবে সেলেসাও যুবারা।
ব্রাজিল বনাম ইতালির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৩টায়। ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়াম। টুর্নামেন্ট আর্জেন্টিনায় বিধায় নিশ্চিতভাবেই কিছুটা সুবিধা পাবে ব্রাজিলের যুবারা। কেননা পার্শ্ববর্তী দেশ হওয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনার কন্ডিশন প্রায় একই।
ব্রাজিল-ইতালির পাশাপাশি এদিন মাঠে নামবে আরও ৬টি দল। রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে ডমিনিক রিপাবলিক ও একই সময়ে কলম্বিয়ার মুখোমুখি হবে ইসরাইল। রাত ৩টায় আরেক ম্যাচে সেনেগালের প্রতিপক্ষ জাপান।