প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে আমন্ত্রিত অতিথি ছিলেন ফ্রান্স প্রবাসী সাংবাদিক রাসেল আহমেদ। সম্প্রতি তিনি বাংলাদেশে বেড়াতে আসলে তাকে প্রবাস মেলা’র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। সেসুবাদে তিনি প্রবাস মেলা অফিস পরিদর্শনের আসেন। এসময় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলবদের সাথে চা-চক্রে অংশ নিয়ে আড্ডায়-আলোচনায় তার প্রবাস জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, রাসেল আহমেদ একজন প্রবাসী সাংবাদিক। বাংলাদেশে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও বর্তমানে তার পরিবার নরসিংদী জেলায় স্থায়ীভাবে বসবাস করছেন। রাসেল আহমেদ দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্য ও ফ্রান্সে বসবাস করছেন। সে সাথে তিনি প্রবাসী বাংলাদেশীদের জন্য নিঃস্বার্থে কাজ করা যাচ্ছেন। বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন। তিনি এখন প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক। ২০১২ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। লন্ডন থেকে তার পড়াশোনা সম্পূর্ণ করে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন। কর্মময় প্রবাস জীবনের পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশাতে যুক্ত আছেন। বর্তমানে তিনি বাংলা টিভির ফ্রান্সের প্রতিনিধি এবং প্রবাস মেলা’র ফ্রান্স প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন। এছাড়া তিনি প্রবাস আলো অনলাইন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন যার মধ্য দিয়ে তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে সহযোগিতা করছেন।
প্রকাশ মেলার অফিস পরিদর্শন করে তিনি জানান, প্রবাস মেলা পত্রিকাটি দীর্ঘদিন যাবৎ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থে নিরলসভাবে কাজ করা যাচ্ছেন। এবং প্রবাসীদের সাথে বাংলাদেশের একটি যোগসূত্র তৈরি করছেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের সুখ-দুঃখ, হাসি-কান্না এবং সাফল্য-ব্যর্থতা সহ প্রবাসী বাংলাদেশিদের নানান সমস্যা তুলে ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই পত্রিকাটির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।