প্রেস বিজ্ঞপ্তি: বাংলা গানের জনপ্রিয় শিল্পী দিঠি আনোয়ার গানের পথে ৩০ বছর পার করলেন। এ উপলক্ষ্যে আমরা সূর্যমূখী সংগঠনের উদ্যোগে গানে গানে দিঠি আনোয়ারের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিনোদন সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। ২০ মে ২০২৩, শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়নে উক্ত সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

এর সাথে কবি আমিনা রাজ্জাকের কবিতার বই ‘অপেক্ষার সোনালী মোহনায়’ এর মোড়ক উন্মোচনের কথা রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, দিঠি আনোয়ার প্রয়াত গীতিকবি এবং চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে।