প্রবাস মেলা ডেস্ক: দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত প্রতিটি সিনেমায় তিনি নিজেকে ছাপিয়ে গেছেন। এপার বাংলা হোক আর ওপার বাংলা–জয়া মানেই চমক।
ভারতে জয়ার অভিনীত প্রথম সিনেমার নাম ‘আবর্ত’। এরপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
আবারও জয়ার নতুন চমক আসছে। কলকাতার নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে দেখা যাবে জয়াকে। সামনে এসেছে এর পোস্টার। পোস্টারে জয়া ও চুর্ণী দুজনের অর্ধেক মুখাবয়বে ফুটে উঠেছে সিনেমার থিম।
গল্পটি একেবারে নারীকেন্দ্রিক। জয়ার বিপরীতে আছেন কৌশিক সেন। আরও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী চুর্ণী। দুই নারীর অদ্ভুত জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।
২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। দীর্ঘ চার বছর পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া আহসান।
ক্যাপশনে লিখেছেন, ‘সত্যি কি অর্ধেক হয়?’ এ নিয়ে তৃতীয়বারে মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। ‘বিজয়া’, ‘বিসর্জন’ এরপর ‘অর্ধাঙ্গিনী’।